আমাদের পণ্যসমূহ
জনপ্রিয় নির্মাণ সামগ্রী
সরাসরি WhatsApp-এ অর্ডার করুন — সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য।
😕 এই ক্যাটাগরিতে কোনো পণ্য পাওয়া যায়নি। অন্য ক্যাটাগরি বা সার্চ চেষ্টা করুন।
৬ তলা ভবনের জন্য সিলেকশন বালু ও পাথর কুচি নিয়েছিলাম। মাপ একদম সঠিক ছিল এবং সময়মতো ডেলিভারি পেয়েছি।
ভুটানের পাথরের মান নিয়ে আমি সম্পূর্ণ সন্তুষ্ট। সরাসরি আমদানি হওয়ায় মান ও দাম দুটোই দারুণ।
রোড নির্মাণ প্রকল্পে কালো পাথর সরবরাহ করেছিল। বড় অর্ডারেও কোনো সমস্যা হয়নি, প্রফেশনাল সার্ভিস।
অর্ডার থেকে ডেলিভারি — পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও ঝামেলাহীন।
WhatsApp অথবা কলে পণ্য, পরিমাণ ও ঠিকানা জানিয়ে আংশিক অগ্রিমে বুকিং নিশ্চিত করুন।
ইয়ার্ডে গাড়িতে পণ্য লোড হওয়ার সময় ১০০% পণ্যমূল্য পরিশোধ করুন।
আপনার নির্ধারিত গন্তব্যে ট্রাকযোগে নিরাপদে পণ্য পাঠানো হয়।
আনলোডিং পয়েন্টে পরিবহন খরচ পরিশোধ করে পরিমাপ যাচাই করে পণ্য বুঝে নিন।
কর্পোরেট সরবরাহ, বড় প্রকল্প কিংবা পাইকারি অর্ডার নিয়ে আলোচনা করতে চান? নিচের ফর্মটি পূরণ করে আপনার প্রয়োজন জানান — আমাদের টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে।
জম জম ট্রেডিং সারা বাংলাদেশে মানসম্মত পাথর সরবরাহকারী একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। সিলেট থেকে আনা এলসি বোল্ডার পাথর আমাদের তারেরঘাট-এর বিশাল ক্রাশিং ইয়ার্ডে ক্রাশ করে উন্নত মানের পাথর কুচি (৩/৪, ১/২, ৫/৮ সাইজ) উৎপাদন ও সরবরাহ করা হয়।
এছাড়া কালো পাথর, ভুটানের পাথর সহ অন্যান্য পাথর আমরা সরাসরি উৎসস্থল থেকে ট্রাকযোগে সারা দেশে সরবরাহ করি। আমাদের কাচারিঘাট ইয়ার্ডটি মূলত ময়মনসিংহ শহর ও জেলায় খুচরা এবং অল্প পরিমাণ সরবরাহের জন্য স্ট্যান্ডবাই স্টক হিসেবে ব্যবহৃত হয়।
দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে নির্মাণ সামগ্রী সরবরাহে আমরা হাজার হাজার গ্রাহকের আস্থা অর্জন করেছি। বাড়ি, বহুতল ভবন, রাস্তা কিংবা বড় বাণিজ্যিক প্রকল্প — সব ক্ষেত্রেই সঠিক মানের পাথর ও বালু সময়মতো পৌঁছে দেওয়াই আমাদের অঙ্গীকার। স্বচ্ছ লেনদেন, প্রতিযোগিতামূলক দাম ও নির্ভরযোগ্য সেবার কারণে শত শত ঠিকাদার ও গ্রাহক আমাদের উপর আস্থা রাখেন।
সারা বাংলাদেশে আমরা ট্রাকযোগে পাথর সরবরাহ করি। ময়মনসিংহ শহর ও জেলায় খুচরা/অল্প পরিমাণের জন্য কাচারিঘাট ইয়ার্ড থেকে দ্রুত ডেলিভারি, আর বড় অর্ডার তারেরঘাট ইয়ার্ড বা সরাসরি উৎসস্থল থেকে ট্রাকে পাঠানো হয়।
আমরা ক্যাশ, বিকাশ, নগদ এবং ব্যাংক ট্রান্সফার গ্রহণ করি। অর্ডার কনফার্ম করতে আংশিক অগ্রিম (বুকিং) দিতে হয়; পণ্য লোড হওয়ার সময় বাকি মূল্য এবং আনলোডিং পয়েন্টে পরিবহন খরচ পরিশোধ করতে হবে।
প্রতিটি সরবরাহে ১০০% সঠিক পরিমাপ নিশ্চিত করা হয়। প্রয়োজনে গ্রাহকের উপস্থিতিতে পরিমাপ করে পণ্য বুঝিয়ে দেওয়া হয়।
হ্যাঁ। আমাদের পাথর কুচি নিজস্ব ক্রাশিং ইয়ার্ডে উৎপাদিত এবং কালো পাথর ও ভুটানের পাথর সরাসরি উৎস থেকে আনা। নমুনা দেখে নিশ্চিত হয়ে তবেই অর্ডার করতে পারবেন।
সাধারণত ট্রাক/গাড়ি ভিত্তিতে অর্ডার নেওয়া হয়। পণ্য ও এলাকাভেদে সর্বনিম্ন পরিমাণ ভিন্ন হতে পারে — খুচরা (অল্প পরিমাণ) থেকে শুরু করে ফুল ট্রাক লোড পর্যন্ত আমরা সরবরাহ করি। সঠিক পরিমাণ জানতে সরাসরি যোগাযোগ করুন।
ঢালাই বা ভরাটের ক্ষেত্রফল ও পুরুত্ব জানালে আমাদের টিম সিএফটি/ট্রাক হিসাবে আনুমানিক পরিমাণ বের করে দেয়, যাতে অর্ডারে কম-বেশি না হয়।
পরিবহন খরচ এলাকা, দূরত্ব ও পরিমাণভেদে আলাদা এবং পণ্যমূল্যের অতিরিক্ত প্রযোজ্য। অর্ডার কনফার্মের আগে আপনাকে মোট খরচ জানিয়ে দেওয়া হয়।
সাধারণত ৩/৪ ও ১/২ সাইজ ঢালাই/আরসিসি কাজে, আর ৫/৮ বা ছোট সাইজ ফিনিশিং ও বিশেষ কাজে ব্যবহৃত হয়। কাজের ধরন জানালে উপযুক্ত সাইজ পরামর্শ দিই।
সিলেকশন/মোটা বালু ঢালাই ও গাঁথুনিতে, প্লাস্টার বালু প্লাস্টারে, আর ভিটি/ভরাট বালু জমি ভরাটে ব্যবহৃত হয়। প্রয়োজন বুঝে সঠিক বালু সরবরাহ করি।
হ্যাঁ, প্রয়োজনে নমুনা দেখে নিশ্চিত হয়ে অর্ডার করতে পারবেন। অর্ডার কনফার্ম করতে আংশিক অগ্রিম (বুকিং) দিতে হয়; পণ্য লোড হওয়ার সময় বাকি মূল্য এবং আনলোডিং পয়েন্টে পরিবহন খরচ পরিশোধ করতে হবে।